বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

বিচারপ্রাথীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, বিরক্ত হওয়া যাবে না : সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ

নিজস্ব প্রতিবেদক / ৩৯৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ মে, ২০২৪


সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সহায়ক কর্মচারিদের অংশগ্রহণে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আদালত সহায়ক কর্মচারিদের সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা আদালতের বিচারক এম আলী আহমেদ বলেন, কোর্টে যারা আসে তারা বিপদে পরেই আসে। তারা নির্যাতিত, নিপীড়ত বঞ্চিত মানুষ। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোনভাবেই বিরক্ত হওয়া যাবে না।

তিনি আরও বলেন, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের সবার বেতন হয়। আমরা জনগণের সারভেন্ট। জনগণকে অবহেলা করবেন না। সেবার গুণগত মান বজায় রাখতে হবে।


প্রশিক্ষণ কর্মশালায় শেষে অংশগ্রহণকারী আদালত সহায়ক কর্মচারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

উক্ত কর্মশালায় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ও ২ এর বিচারক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক ও নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজ মো. আহসান হাবিব।


তিনদিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সিরাজগঞ্জের বিচার প্রার্থী জনগণের দ্রুত ও মানসম্মত ন্যায় বিচার প্রাপ্তিতে অধিকতর সহায়ক হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর