সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে;

ডিজিটাল মিডিয়া অ্যাক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন কালবেলার জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ জুন, ২০২৪

ডিজিটাল মিডিয়া অ্যাক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন কালবেলার স্টাফ রিপোর্টার(অনুসন্ধান) জাফর ইকবাল।

শনিবার (১জুন) বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ পুরস্কার দেওয়া হয়। এর আয়োজ করে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।

৫টি ক্যাটাগরিতে পাঁচজন সাংবাদিকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে
অনুসন্ধানমূলক সাংবাদিকতায় পুরস্কারপ্রাপ্ত হন জাফর ইকবাল।

অনুসন্ধানমূলক প্রতিবেদনের শিরোনাম ছিলো: “মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর মিল্টন সমাদ্দার”। এই প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের ভয়ংকর কার্যকলাপের চিত্র ও মুখোশ উন্মোচন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি’র) মহাপরিচালক 
জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবাইয়াত ফেরদৌস, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা উদয় হাকিম।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর রুবাইয়াত ফেরদৌস বলেন, সাংবাদিকতায় সুষ্ঠু ধারার চর্চা দরকার। সাংবাদিকরা যাতে পথভ্রষ্ট না হয় সেদিকেও নজর দিতে হবে। সুষ্ঠু ধারার সাংবাদিকতাই পারে দেশের চিত্র পাল্টে দিতে।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, বৈশ্বিক পরিবেশের সাথে তালমিলিয়ে চলার জন্য আমাদের ডিজিটাল মিডিয়াকে প্রস্তুতি নিতে হবে।

সাংবাদিকদের দুইটি বিষয় মনে রাখতে হবে, ইথিক্যাল জার্নালিজম ও কোয়ালিটি জার্নালিজম। সংবাদের যদি কোয়ালিটি না থাকে আর ভিউ মূখ্য হয়ে যায়। তাহলে গণমাধ্যম গ্রহণযোগ্যতা হারাবে। তিনি আরও বলেন, সাংবাদিকতার সাথে ডিগ্রির কোন সম্পর্ক নাই। বাংলাদেশ অর্ধেক সাংবাদিক যাদের কোন ডিগ্রি ছিলো না। ডিজিটালে ভিউয়ে উপরে নির্ভর করে সাংবাদিকতা করলে সেন্সরশিপ বাড়বে, গ্রহণযোগ্য নষ্ট হবে। তাই কোয়ালিটি জার্নালিজম করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন,ডিজিটাল মাধ্যমের জন্য সবকিছু সহজ হয়ে গেছে। কবিতা থেজে শুরু করে সবকিছু এখন ডিজিটালেই পাওয়া যায়। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। এর আগে এসব বিষয়ে উত্তরণ ঘটানো না গেলে বিপদ। আমাদের প্রস্তুতি নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর