মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমানে আহমদিয়া ট্রাস্ট; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** দিনাজপুরে এসএসএস-এর পক্ষ থেকে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সদস্যকে আর্থিক অনুদান প্রদান সাইবার ট্রাইব্যুনালে মামলা: ‘চাউল পড়া’ দিয়ে চুরির অপবাদ

চলতি মাসে ভারত ও জুলাইয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

চলতি জুন ও জুলাই মাসে নয়াদিল্লি ও বেইজিংয়ে দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন জয়ের পর তার এই দুই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এশিয়ার প্রধান দুই অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করা এই সফর দুটির লক্ষ্য।

বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, এখন পর্যন্ত নির্ধারিত তারিখ অনুযায়ী প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন সরকারি সফর হিসেবে নয়াদিল্লি যাবেন এবং তিনি ৯ থেকে ১২ জুলাই বেইজিং সফর করবেন।

গত ৭ জানুয়ারি নির্বাচনে জয়লাভ করে নতুন সরকার গঠনের পর শেখ হাসিনা ফেব্রুয়ারিতে জার্মানি সফর করেন। বহুপক্ষীয় এ সফরে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন তিনি। প্রতিবেশী দেশ ভারতে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরই সেখানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির জাতীয় নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন। সাত ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে আজ মঙ্গলবার ভোট গণনা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফর দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।

জানুয়ারিতে নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন বার্তায় ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত জোরদার করার আশা প্রকাশ করেছিলেন তিনি।

প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় বৈঠক ২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের সময় হয়েছিল, যেখানে বাংলাদেশ অতিথি দেশ ছিল।

মোদি নির্বাচনে জয়ী হলে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়া ও বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানাবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর