বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

নওগাঁয় চাঞ্চল্যকর মাত্তাবর হত্যাকাণ্ডে দুই যুবক আটক

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: / ৩১০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪

নওগাঁর সদর উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাজিম উদ্দীন ফকির (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত নাজিম উদ্দীন ফকির সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের মৃত কছিম উদ্দিন ফকিরের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নওগাঁ পৌরসভার দপ্তরীপাড়া থেকে ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার বিল ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. সুজাত আলী(৩২) ও রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান(২৮)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার দিবাগত রাত আনুমানিক ১০ দিকে বিলভবানীপুর শুকুরের মোড় হইতে নাজিম উদ্দিন মোটরসাইকেল নিয়ে বিলভবানীপুর মৎসজীবি পাড়ায় মোঃ একলাসের বাড়ীতে স্থানীয় শালিস দরবার করার জন্য যান। শালিস দরবার শেষে রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে বাড়ী ফেরার সময় বাড়ীর প্রবেশ পথে অজ্ঞাতনামা অপরাধীরা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে আত্মীয় স্বজনরা ভ্যানযোগে নওগাঁ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল একাধিকবার পরির্দশন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে অপরাধীদের বিষয়ে সাম্যক তথ্য সংগ্রহ করে। নিরবিচ্ছিন্ন তদন্তে তৎপর থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে এসআই মোঃ বদরুদ্দোজা জিমেল অপরাধীদের সনাক্তের পর তাদের অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এসআই মোঃ আব্দুল্লাহ মামুন, পিএসআই মোঃ তানসিন আহমেদ, এএসআই বিল্লাল আহমেদ এবং কং/মোঃ রিপন হোসেনদের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাণীনগর থানার ভবানীপুর ব্রীজের উত্তরে ছোট যমুনা নদী থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, এলাকা থেকে হাতুড়ি এবং আসামীদের মোবাইল ফোন উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর