সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স)

সলঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ: ১০ দিনেও মামলা নেয়নি থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ২৭০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪


সিরাজগঞ্জের সলঙ্গায় এক ছাত্রীকে অপহরণের ১০ দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি থানা পুলিশ। এবং ওই ছাত্রীকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। গত তিন জুন বাড়ি থেকে থানার সাহেবগঞ্জ বাজারে যাবার জন্য। পথে দেশবন্ধু মাঠের পাশ থেকে তাকে অপহরন করে নিয়ে যায়।


সলঙ্গা থানায় জমা দেওয়া অভিযোগ সূত্রে যানা যায়, সলঙ্গা নলকা ইউনিয়ন কুমাজপুর গ্রামের বাসীন্ধা ও সাম্প্রতিক সাহেবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে  এস এস সি পরিক্ষা উর্ত্তীণ হয়েছে ছাত্রী।

ঐ ছাত্রীকে গত ৩ জুন সাহেবগঞ্জ বাজারে যাওয়ার পথে কুমাজপুর এলাকার দেশ বন্ধু মাঠের পাশ থেকে কুমাজপুর গ্রামের মকুল হোসেনের ছেলে রাসেল রানা ও তার মামা সুমনে সহযোগীতায় একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। স্থানীয় কুলছুম নামে এক নারী তা দেখে ওই ছাত্রীর পরিবারকে অবগত করে। পরে ছাত্রীর পরিবার অনেক খোঁজাখুজির পর না পেয়ে ছাত্রীর মামা এরশাদুল ইসলাম বাদী হয়ে ৫জুন তিন জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


ছাত্রীর মামা এরশাদুল ইসলাম জানায়,

আমার ভাগ্নী অপহরনের ঘটনায় সলঙ্গা থানায় তাদের জমা দেওয়া লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুমন আলী (২৮) নামের এক যুবককে  আটক করে ছেড়ে দিয়েছে। এরপর থেকে আসামিপক্ষের লোকজন  ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।  


তবে পুলিশ বলছে, সুমন তাদের সঙ্গে কথা বলতে এসেছিলেন, তাই তাকে আটক করা হয়নি। তবে অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে সুমনকে চাপ দেওয়া হয়েছে। 


ছাত্রীর মামা আরোও বলেন, আমার ভাগ্নী অপহরণ হয়েছে আমার ভাগ্নীকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিবে তা না করে, থানা পুলিশের লোক জন আমাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে।


এবিষয়ে রাসেলের মামা সুমনের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে সে ফোন কল রিসিভ করেন নাই। 


এ বিষয়ে রাসেলের বাবা মুকুলের কাচিয়ার চরচর বাড়িতে গেলে তার পরিবারের লোক জন বলেন,বিগত ৮ বছর যাবৎ রাসেলের সাথে কোনও যোগাযোগ নাই আমাদের। গত ৮ বছর আগে রাসেলের মা’ কে ডিভোর্স দিয়েছে তার বাবা মুকুল। সেই থেকে রাসেল তার মায়ের সঙ্গে নানা-নানি বাড়ি থানার কুমাজপুরে  থাকে।


সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) লতিফ বলেন,আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে তাদের অভিযোগ সত্য না। তাদের আসতে বলেন, আমরা মামলা নেব।


সলঙ্গা থানার (তদন্ত) অফিসার তাজউদ্দিন আহম্মেদ জানান, থানায় একটি অভিযোগ করেছে ছাত্রী’র মামা, অভিযোগ পাওয়ার পর থেকেই উদ্ধারের চেষ্টা চলছে। তবে মামলাই বড় বিষয় না উদ্ধার করাটাই আমাদের মূললক্ষ। যে কোনও ভাবে ছেলে ও মেয়েকে আমরা উদ্ধার করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর