সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা

সিরাজগঞ্জে ইয়াবা-ফেন্সিডিল ও হেরোইনসহ ৪জন আটক

নিজস্ব প্রতিবেদক / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জে র‌্যাব ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিলসহ দুইজন ও ১৫০ গ্রাম হেরোইন এবং ২ হাজার পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে র‌্যার-১২ সদস্যরা ঢাকা-রংপুর মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা জমজম হোটেলের সামনে থেকে ১৬০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে। একইদিন ভোররাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) বঙ্গবন্ধু পশ্চিমপাড় গোলচত্ত্বর এলাকা থেকে ২ হাজার পিচ ইয়াবাসহ একজন এবং সকালে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে। আটককৃতরা হলো- নারায়ণগঞ্জের বন্দর থানার চিরইপাড়া এলাকার মৃত আশিকুর আলীর ছেলে আসাদ আলী (৫৫) এবং বগুড়ার আদমদীঘি থানার কুন্ডকগ্রাম এলাকার মৃত ডিজেন্দ্রনাথ তলা পাত্রের ছেলে চয়ন তলা পাত্র (৪০), সিরাজগঞ্জ সদর থানার ব্রাহ্মন বয়ড়া উত্তরপাড়ার সাবান আলীর ছেলে সেলিম রেজা ও নাটোরের বড়াইগ্রাম থানার চক বড়াইগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে সাইদুর রহমান (৪৬) ।

র‌্যাব-১২’র অধিনায়ক মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দাইকোনা জমজম হোটেলের সামনে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিলসহ আসাদ আলী ও চয়নতলা পাত্রকে আটক করা হয়। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা জুলহাস উদ্দিন জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ সেলিম এবং কড্ডা এলাকায় অভিযান চালিয়ে ১৬০ গ্রাম হেরোইনসহ সাইদুর রহমানকে আটক করা হয়। দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর