শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরাজগঞ্জে মাদক মামলায় দুজনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক / ৩৪৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৭ জুলাই, ২০২৪


সিরাজগঞ্জে মাদক মামলায় দুজনকে কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) বিচারক মো. আবুল বাশার মিঞা এ দন্ডাদেশ প্রদান করেন। এদের মধ্যে শহরের মাহমুদপুর মহল্লার মৃত দানেজ আলীর ছেলে বাবু সেখকে ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৮ (খ) থারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড ও একই আইনের ১০ (ক) ধারায় আরো ১ বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই এলাকার শাহ আলম ওরফে শহরাইয়ের ছেলে ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মিন্টু সেখকে ৮(গ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই আইনের ১০ (ক) ধারায় দুই বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আদালতের অতিরিক্ত পি.পি জেবুন্নেছা ওরফে জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালে রাত সাড়ে ৮টায় জেলা গোয়েন্দা পুলিশ শহরের মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে বাবু সেখ ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মিন্টু সেখকে আটক করে। এ সময় বাবুর কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা এবং মিটুর কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফজলে মাসুদ বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে মিন্টু সেখ জেলহাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর