মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

চট্টগ্রামে বিচারকদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

প্রধান বিচারপতিসহ হাইকোর্ট ও সারাদেশে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিচারকদের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা চট্টগ্রাম আদালতের প্রবেশ মুখে জমায়েত হন। এসময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।

এ সময় তাদেরকে প্রধান বিচারপতিসহ আওয়ামীপন্থী সকল বিচারপতির পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। পরে আদালত প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে নিউ মার্কেট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট ও সারাদেশে দলীয় বিবেচনায় এবং কোটায় নিয়োগ পাওয়া বিচারকদের পদত্যাগের দাবিতে আমরা বিক্ষোভ করেছি। দাবি না মানা পর্যন্ত সারাদেশে বিক্ষোভ চলবে।

আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাসমুল আলম বলেন, সারাদেশে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া সকল পিপি, জিপি ও এপিপিসহ রাষ্ট্রপক্ষের সকল আইনজীবীকে পদত্যাগ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর