রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

লুট হওয়া আরও ৬০টি অস্ত্র ও ৪ হাজার রাউন্ড গুলি র‌্যাবের কাছে হস্তান্তর করল সেনাবাহিনী

নরসিংদী প্রতিনিধি / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ কার্যালয় থেকে গত ৫আগস্ট লুট হওয়ার বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া সেনা ক্যাম্পে এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ইস্ট বেঙ্গল) লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব র‍্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।

লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি র‍্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনা বাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইনমিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকারের চার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।

এসময় নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম, ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মো: রকিবুল আলম, ক্যাপ্টেন আব্দুল্লাহ-হিল তাহমিদসহ সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগেও নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ ২৮ ইস্ট বেঙ্গল সেনাবাহিনী উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর