সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে;

নাটোরে কৃষকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

নাটোরের নলডাঙ্গায় মাহবুবুর রহমান (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়ার একটি পুকুর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মাহাবুর রহমান একই এলাকার ঈমান আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত ১০ টার দিকে কৃষক মাহবুবুর রহমান পরিবারের সাথে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বৃস্পতিবার সকালে বাসুদেবপুর উত্তর পাড়া একটি পুকুর পাড় থেকে তার মরদেহ পড়ে থেকে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত চাচা মেহের আলী বাদী হয়ে অজ্ঞাত নামীয় আসামী করে মামলা দায়ের করের।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোনোয়ারুজ্জামান জানান, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর