সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে;

পুঠিয়ায় প্রধান শিক্ষিকার পদত্যাগ ও ছাত্রদের হুমকির প্রতিবাদে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ

মাহফুজুর রহমান, রাজশাহীঃ / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪


রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরাবি সুলতানার পদত্যাগের দাবিতে ও উপজেলা র্নিবাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়ায় শিক্ষিকার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের হুমকির প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়কের শিবপুর বাজাওে ৪ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এসময় রোগী বহনকারী গাড়ি ছাড়া সব ধরনের যানচলাচল বন্ধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

জানা যায়, পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরাবি সুলতানার বিরুদ্ধে গত ২৯ আগষ্ট বিভিন্ন অনিয়ম, দূরর্নীতি ছাত্র-ছাত্রীদের মানসিক ভাবে হয়রানী, স্কুল ফান্ড হিসেবে গড়মিলসহ বিভিন্ন দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা নিওয়ার কথা বলেন। এরই মধ্যে প্রধান শিক্ষিকার পক্ষ থেকে এলাকার বেশকিছু লোক আন্দোনকারী ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেন। এর প্রেক্ষিতে রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়কের শিবপুর বাজাওে ৪ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এসময় রোগী বহনকারী গাড়ি ছাড়া সব ধরনের যানচলাচল বন্ধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুর হোসেন নির্ঝর ও সেনাবাহিনীর সদস্যরা। পরে শিক্ষার্থীদের কথা শুনেন ও দাবি মেনে নেওয়া এবং তদন্ত কওে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর