বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যার ঘটনায় এক শিক্ষার্থী গ্রেফতার

অনলাইন ডেস্ক: / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মাহমুদুল হক রায়হান। এজাহারভুক্ত ৩ নম্বর আসামি তিনি।

গ্রেফতারকৃত মাহমুদুল হাসান রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী। রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা এক অভিযানে মামলার ৩ নম্বর আসামি রায়হানকে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকা থেকে গ্রেফতার করেছি। নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর শামীম মোল্লা হত্যার ঘটনায় রায়হানসহ ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও তাদের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫ জনের নামে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর