মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

নাটোরে জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলু বেকসুর খালাস

নাটোর প্রতিনিধি: / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪


নাটোরের আলোচিত রাকিব ও রায়হানের জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় নিবার্হী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সকল অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোঃ মাইনুদ্দীন এই রায় প্রদান করেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালে ৫ জানুয়ারী আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গনতন্ত্র রক্ষায় বিজয় র‌্যালি কর্মসূচিতে নেতাকর্মীরা যাওয়ার সময় নাটোর সদরের তেবাড়িয়া এলাকায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল কর্মী রাকিব ও রায়হান নামের দুইজনকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পর পুলিশ অভিযুক্ত বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর বলেন, এই মামলায় বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আসামী বিএনপি নেতা আ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার ১৪জন আসামীর সকলকেই বেকসুর খালাস দেন। খালাস পেয়ে আদালত চত্বরে বিএনপি নেতা দুলু বলেন, রাকিব ও রায়হান বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের কর্মী।

আওয়ামী লীগের আমলে তাদের হত্যা করে ক্ষমতাসীনরা উলটো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নিহতের বড় ভাইকে দিয়ে মামলা করায়। বিএনপি নেতা দুলু এই জোড়া খুনের মুল পরিকল্পনাকারী ও দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। গত ১০ সেপ্টেম্বর দুলুকে আরো তিনটি মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর