শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে স্বামী হত্যায় স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক / ২৩৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। রবিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের (১) বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ ছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরো ছয় মাসের কারাদ- দেওয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।

দ-প্রাপ্তরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় বাশুরিয়া গ্রামের নিহত আমিরুল ইসলাম ওরফে দুদুর স্ত্রী মরিয়ম খাতুন ওরফে টুলটুলি, বড় চানতারা গ্রামের মৃত রজব আলীর ছেলে রেজাউল করিম ও ছোট মহারাজপুর গ্রামের মৃত নবীন সর্দারের ছেলে দেলবার সর্দার।

মামলার নথি থেকে জানাযায়, ঘটনার অন্তত ১৭-১৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে হত্যাকান্ডের শিকার আমিরুল ইসলাম ওরফে দুদুর সঙ্গে মরিয়ম খাতুন ওরফে টুলটুলির বিয়ে হয়। টুলটুলির চেহারা সুন্দর এবং চরিত্র খারাপ হওয়ায় সে স্বামীকে রেখে আশপাশের গ্রামের লোকজনের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করত। গ্রামবাসী তাতে নিষেধ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করা হতো। এসব কর্মকা-ে বাধা দিলে টুলটুলি তার স্বামীকেও মারধর করত। এসব বিষয় নিয়ে ২০১০ সালের ৮ জুলাই রাতে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরের দিনে সকালে বাড়ির পাশের একটি ক্ষেতের ভেতর থেকে আমিরুল ইসলাম ওরফে দুদুর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড় ভাই আবু তালেব ওরফে তারা বাদী হয়ে এজাহারভুক্ত পাঁচজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দেন বিচারক। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেন আদালত। দন্ডপ্রাপ্তরা বর্তমানে পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর