বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

স্টপেজের দাবিতে ঢাকামুখী ট্রেনের গতিরোধ করে মানববন্ধন

অনলাইন ডেস্ক: / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪

রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চন্দনা কমিউটার ট্রেন’র গতিরোধ করে ফরিদপুুরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। ফরিদপুর রেলস্টেশনে স্টপেজ দেয়ার দাবিতে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়।

রোববার (৫ মে) ভোর ৫টা ১৫ মিনিটে ফরিদপুর রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে ৫টা ৪০ মিনিটে ট্রেনটি ফরিদপুর পৌঁছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নেয় এবং গতিরোধ করে। এসময় তারা ফুল দিয়ে ট্রেনের চালক, পরিচালকসহ অন্যান্যদের শুভেচ্ছা জানান।

বিক্ষোভের মুখে প্রায় দশ মিনিট ট্রেনটি সেখানে থেমে থাকে। পরে মানববন্ধনকারীরা সরে গেলে ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ওই জায়গা ত্যাগ করে ট্রেনটি।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে রেল যোগাযোগ চালু করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারের সাফল্যের আরেকটি নতুন অধ্যায় দু’টি কমিউটার ট্রেন চালু। তবে, ট্রেনটি ফরিদপুরের উপর দিয়ে গেলেও এখানের রেলস্টেশনে কোন স্টপেজ রাখা হয়নি। এতে ফরিদপুরের যাত্রীরা ঢাকার সাথে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এসময় এমন সিদ্ধান্ত থেকে সরে এসে অনতিবিলম্বে ফরিদপুর রেলস্টেশনে এই চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবি করেন তারা।

এদিকে, বিক্ষুব্ধদের অবস্থানের মুখে চন্দনা কমিউটার ট্রেনের পরিচালক মহিবুল ইসলাম তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ শেষে তিনি যমুনা টিভিকে জানান, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা হয়তো আজই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাবেন।

রেলওয়ে সূত্র জানায়, রাজধানী ঢাকার সাথে যোগাযোগব্যবস্থা সহজ করতে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা পথে রোববার থেকে বাণিজ্যিকভাবে নতুন করে এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর