সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা

দায়িত্ব গ্রহণে অবহেলা নয় উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই বললেন অর্থমন্ত্রী

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৩৯৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

 বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব গ্রহণে অবহেলা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমরা সেই পথে যেতে চাই না, আমরা উন্নয়নের পথে যেতে চাই। দেখেন আজ দেশের চেহারা বদলে গেছে সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে বললেন অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরে বাংলাদেশ উল্টে পথ যাত্রা শুরু করে কিন্তু অনেক সংগ্রামের পর বিদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা স্ব গৌরবে আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার পরে তিনি নির্বাচনের মাধ্যমে পরপর প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করে বাংলাদেশকে আজ এতদূর নিয়ে এসেছেন। এতে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে খানসামা উপজেলার গোয়ালডিহি বাংলা ভাষা কলেজের ৪ তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ওসি মোজাহারুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, বাংলা ভাষা কলেজের অধ্যক্ষ শাহ আবু হাচান টুটুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আইনুল হক শাহ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর