মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

ব্যারিষ্টার কাজলসহ সকল রাজবন্দিকে মুক্তি দিন : এনডিপি চেয়ারম্যান

রিপোর্টারের নাম / ২৪৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪

মিথ্যা ও বানোয়াট মামলায় সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি মনোনীত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।

সোমবার (১১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবী জানান।

তিনি বলেন, সরকার সমর্থকদের অহংকার ও ক্ষমতার দম্ভ আজ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, যেখানে সুপ্রিম কোর্টে যুবলীগ তান্ডব চালালো অথচ গ্রেফতার করা হলো বিএনপিপন্থি আইনজীবী ও নির্বাচনে সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। যা দেশবাসীকে লজ্জিত করেছে, করেছে হতবাক। কিন্তু, দুঃখ জনক হলেও সত্য মূল আসামীকে এখনো আটক করা হলো না। মারামারি করলো সরকারী দলের সমর্থকরা নিজেরা নিজেরা। আটক করে রীমান্ডে নেয়া হলো বিএনপির আইনজীবীকে। যা অমানবিক।

তিনি আরো বলেন, প্রকৃত অপরাধিদের গ্রেপ্তার না করে জনপ্রিয় প্রতিবাদী আইনজীবী বিএনপি প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটক করা হয়েছে। এনডিপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করছে। সরকার যেভাবে দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে সেখান থেকে দেশ এবং জাতিকে মুক্তি দিতে ঐক্যবদ্ধ বিকল্প দেশপ্রেমিক শুক্তর উত্থানের কোনো বিকল্প নাই।

এনডিপি চেয়ারম্যান বলেন, রাষ্ট্র শক্তিকে পেশিশক্তিতে পরিণত করে সরকার মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে যা রাষ্ট্র ও সরকারের জন্য শুভ নয়। প্রতিহিংসার রাজনীতি থেকে বের না হয়ে আসলে সরকার ও আওয়ামী লীগকে একসময় চরম এর মূল্য পরিশোধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর