বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সাইকেল প্রদান

নিজস্ব প্রতিনিধি: / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭৯ জন শিক্ষার্থীর মাঝে এ বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দীপু, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়া মুন্সি বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং ও সংগঠনের জেলা শাখার সভাপতি নিবির সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।


আলোচনা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম থেকে পঞ্চম শ্রেনীর ৭৫জন শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ৫শ টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ৫০জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীর ২৫জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯ হাজার ৫শত টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ১৯জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর