বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের জন্মদিনে কুরআন শরিফ বিতরণ করলেন এমপি জয়

নিজস্ব প্রতিবেদক / ৩০২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৬ তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন কওমী ও হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কোরান শরিফ বিতরণ করেছেন তার পুত্র তানভীর শাকিল জয়।

মঙ্গলবার  দুপুরে উপজেলার শহিদ এম. মনসুর আলী মিলনায়তনে মোহাম্মদ নাসিমের ৭৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয় বলেন, কাজিপুরবাসীর নয়নের মণি ছিলেন আমার পিতা মরহুম মোহাম্মদ নাসিম। এবার পবিত্র রমজান মাসে মোহাম্মদ নাসিমের জন্মদিনে উপজেলার কুরআনের পাখিদের মাঝে কুরআন শরিফ বিতরণ করলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম বক্তব্য রাখেন। এরপর মোহাম্মদ নাসিম স্মরণে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর