বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

জয়পুরহাটে হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড।

এম.এ.জলিল রানা,জয়পুরহাট: / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

জয়পুরহাটে হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড। জেলার কালাই উপজেলায় একটি ভ্যানের জন্য আবু সালাম হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছেন জয়পুরহাটর একটি আদালত ।

মঙ্গলবার বেলা ১২ টায় মৃত্যুদন্ডের এ রায় ঘোষণা করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দুই আসামি। মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশনা প্রদান করে রায় দেয় আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, জেলার কালাই উপজেলার আওড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে হারুন- অর রশিদ, মোসলেম উদ্দিনের ছেলে মোস্তাক আহম্মেদ ও জসিম উদ্দিনের ছেলে হাফিজার রহমান।রায় ঘোষণার সময় হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হারুন অর রশিদ আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে,২০০৫ সালের ১২ জানুয়ারি সন্ধ্যার পর জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজার থেকে সাজা প্রাপ্ত আসামিরা আবু সালামের ভ্যান ভাড়া করে কালাই যায়।পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবু সালাম কে শ্বাসরোধ করে হত্যার পর আওড়া গ্রামের আমজাদ হোসেনের পারিবারিক কবরস্থানের পুরাতন কবরে লুকিয়ে রেখে ভ্যান নিয়ে পালিয় যায়।পরের দিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত অবস্থায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ব্যাপারে কালাই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোঃ শাহাজাহান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কালাই থানা পুলিশের উপ-পরিদর্শক আঃ সাত্তার ২০০৫ সালের ৯ জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন। চার্জশীটে উল্লেখ করা হয় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা পরস্পর যোগসাজশে শুধু মাত্র ভ্যানটি নেওয়ার জন্যই ভ্যান চালক আবু সালামকে খুন করে।পরে ভ্যানটি ২০০০ টাকায় বিক্রি করে নিজেরা ওই টাকা ভাগ করে নেয়।

মামলায় ৭ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আজ মঙ্গলবার কালাই উপজেলার ভ্যান চালক আবু সালাম হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করে রায় দেন আদালত ।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও এপিপি গকুল চন্দ্র মন্ডল, শামীমুল ইমাম শামীম, খাজা শামসুল ইসলাম বুলবুল এবং আসামি পক্ষে মামলা ছিলেন এ্যাডঃ আহসান হাবিব চপল ও শহিনুর রেজা শানু ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর