বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

সিরাজগঞ্জের ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪

সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোরসালিন ইসলাম (২০) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছে। এঘটনায় ৩ জন আহত হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল – বনপাড়া মহাসড়কের হরিনচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।


নিহত মোরসালিন ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়া ডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।


পুলিশ জানায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাক রাজশাহীতে যাওয়ার সময় জেলার উল্লাপাড়া উপজেলার হরিনচড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এসময় ট্রাকের হেলপার নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজশাহী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর