সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

নাটোরের লালপুরে ইয়াবাসহ এক নারী গ্রেফতার

নাটোর প্রতিনিধি: / ২০২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪



নাটোরের লালপুরে একশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সহ রিনা খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (১৪ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলায় চেকপোস্ট বসিয়ে ভ্যানে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ওই নারী উপজেলার মোমিনপুর গ্রামের আনোয়ার হোসেন কালুর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজাউল করিম ও এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে শিমুলতলা নামক স্থানের চেকপোস্ট বসিয়ে গোপালপুর থেকে লালপুরগামী এক ভ্যান যাত্রীকে তল্লাশী করে একশ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর