সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক / ৩০০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদ।

শনিবার বেলা ১২ টায় বাজার রোডের জামিয়া আরাবিয়া খাজা মইনুদ্দিন মাদ্রাসা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। এতে সভাপত্বি করেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম। প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা আল্লামা ওবাইদুর রহমান মাহবুব।
বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ এর যুগ্ম সম্পাদক জুবাইর বিন নুরুল্লাহ্ এর সঞ্চলনায় লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমিন।

লিখিত বক্তব্যের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সকল বিপ্লবী ছাত্রজনতার প্রতি শুভেচ্ছা জানানো হয়। আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করাসহ যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন।

লিখিত বক্তব্যে তারা এই বিজয় যাতে কোনো কুচক্রি মহল নস্যাৎ করতে না পারে সেজন্য সকলকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানানো হয়। এছাড়া সংখালঘু সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই বিজয়ের সুফলভোগ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দাবি উপস্থাপন করে তারা বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণ হত্যার বিচার ও নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে।

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুসসহ তরুণদের প্রতিনিধিত্বমূলক এই সরকার ব্যবস্থার প্রতি আস্থা রেখে সংস্কারের মাধ্যমে দেশকে ঢেলে সাজিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলন শেষে বক্তারা কুচক্রি মহল দ্বারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করার জোর দাবি জানান। হেফাজতে ইসলাম ও কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ সর্বদা এ ধরনের ঘৃন্য ঘটনা রুখতে সজাগ ছিল এবং ভবিষ্যতেও তারা এই বিষয়ে অগ্রনী ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুফতী শাব্বীর আহমাদ, মাওলানা মোজাম্মেল হোসাইন, হাফেজ মাওলানা তৌফিকুল ইসলাম, মুফতি রফিকুল ইসলাম, মুফতি রেজাউল করীম, মাওলানা জোবায়েরুল হক, মাওলানা নূর আহমাদ, মুফতি আবুল কালাম, মুফতী শরিফুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর