বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সলঙ্গায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪



সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের বিরুদ্ধে নানা অনিয়ম বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও মানববন্ধন করছে শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন,শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব,সিফাত,মেহেদী হাসান,শাওন আহমেদ,রেদোয়ান, নাফিজ,লাবিব প্রমুখ।


মানববন্ধনে বক্তরা বলেন,আমরা আজ দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করছি। এর আগে বিক্ষোভ মিছিল করেছি। বিভিন্ন দপ্তরের অভিযোগ দিয়েছি।তাতেও যখন কাজ হচ্ছে না তার কারনেই আজ আবার মানববন্ধন করছি। আমাদের দাবী না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।


তারা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা অপকর্মের কথা তুলে ধরে বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা খাতুন প্রধান শিক্ষক শহীদুল ইমলামের কক্ষে বসে গোসগল্প করেন।প্রধান শিক্ষক ক্লাস বাদ দিয়ে তিনি তার নিজ ব্যবসা প্রতিষ্টানে সময় দিয়ে থাকেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য শিক্ষা প্রতিষ্টান জাফর আলী একাডেমিতে কোচিং, ক্লাস করতে বলেন। যারা ওই প্রতিষ্টানে ক্লাস করেন বা কোচিং করেন তাদের জন্য বিশেষ করে বিদ্যালয়ের ফি কম নেওয়া হয়।পরীক্ষার আগে প্রশ্ন পত্র দেওয়া হয়।


এমনকি ওই সহকারী শিক্ষিকার সাথে তার গভীর সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। দ্রুত তাদের পদত্যাগ না করা হলে আরো বড় ধরনের আন্দলনের হুশিয়ারি দেন।


এর আগে,গত (২৫ আগষ্ট) রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।


বিকেলে প্রতিষ্ঠানের (ম্যানেজিং কমিটি) সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাছে শিক্ষক ও শিক্ষার্থীরা ১৪টি অনিয়ম তুলে ধরে লিখিত অভিযোগ করে।


গত (২৭ আগষ্ট) মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে।


রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর