সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স)

শিক্ষকের হাতে ছাত্রীর শ্রীলতা হানির অভিযোগ

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

নওগাঁর সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কফিল উদ্দিন খাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্রীলতা হানির অভিযোগ উঠেছে।


এ ঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সব শিক্ষককে স্কুলে অবরুদ্ধ করে রেখেছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিদ্যালয় চলাকালিন সময়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতাহাতি করেছেন শিক্ষক এনামুল হক। বিদ্যালয় ছুটির পর ওই শিক্ষার্থী তার পরিবারের লোকজনকে বিষয়টি জানান। ঘটনাটির বিষয়ে তার পরিবারের লোকজন স্থানীয়দের জানালে তারা আজ এসে বিদ্যালয় ঘেরাও করে।


এসময় ওই শিক্ষক বিদ্যালয়ে না থাকায় অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। সংবাদ পেয়ে সাথে সাথেই উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) ইতি আরা পারভীনসহ সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম বিদ্যালয়ে গিয়ে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে নিয়ে আসে।


এবিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক এনামুল হকের মুঠোফোনে কল দিলেও সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


সত্যতা নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) ইতি আরা পারভীন বলেন, সংবাদ পেয়ে সাথে সাথেই ওই বিদ্যালয়ের গিয়ে প্রশাসনের সহায়তায় অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এখন প্রধান শিক্ষক ও ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মা এবং ভাই থানায় রয়েছে। এবং অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে বলে জানান।


নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, শিক্ষকের হাতে ছাত্রীর শ্রীলতা হানির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর