মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: / ২৩৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮সেপ্টেম্বর বুধবার দুপুরে ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের ১নং সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম বাহার, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলার রহমান মানিক ও সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন শতগ্রাম ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি টনিল চন্দ্র রায়।

এসময় সকল ইউপি সদস্যগণ, ইউনিয়নের ১৪টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর