মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার নাম উপল কুমার দাস।

আজ মঙ্গলবার সকালে চান্দেরহাট বিওপিতে বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি সদস্যরা। তিনি বিএসএফ কন্সটেবল পদে কর্মরত আছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্য উপকুমার দাস সকালে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির ৩৩৪ সীমান্ত পিলার এলাকা পেরিয়ে বাংলাদেশের সীমান্তের ২শ গজের ভিতরে চলে এসেছিলো। পরে তাকে দেখতে পেয়ে আটক করে বিজিবি। দুপুরে এই বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারত-বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হবে।

৪২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় এই বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে। তিনি জানিয়েছেন, তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর