সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

উল্লাপাড়ায় স্কুলে দুবৃত্তদের হামলায় শিক্ষক-ছাত্র আহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪


সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডাব পারাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বহিরাগত কিছু দুবৃত্ত স্কুলে ঢুকে এক শিক্ষক ও ছাত্রকে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত শিক্ষক ও ছাত্রকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা হলেন, এই স্কুলের শরীর চর্চা শিক্ষক শহিদুল ইসলাম ও দশম শ্রেণির ছাত্র আবির হোসেন। বুধবার স্কুলের পাশের অবস্থিত একটি নারকেল গাছ থেকে শিক্ষার্থীরা ডাব পেরে খেতে গিয়ে নিজেদের মধ্যে গোলযোগ বাধায়। উক্ত শিক্ষক এই গোলযোগ নিরসনের জন্য ছাত্রদের ধমক দেওয়ার জের ধরে এই মারপিটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আহত শিক্ষক।

আহত শহিদুল ইসলামের অভিযোগ, গতকাল ডাব পারার ঘটনায় জড়িত ছাত্রদের তিনি ধমক দিয়ে তাদের মধ্যে সৃষ্ট গোলযোগ নিরসন করেন। এই ঘটনার জেরধরে তার স্কুলের গোলযোগে জড়িত থাকা কতিপয় শিক্ষার্থীর প্ররোচনায় বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা বিঠু হোসেন, সজিব হোসেন, তৌহিদুল ইসলাম, হাসান আলী, মানিক হোসেনসহ ৮/১০ জন যুবক লাঠি, প্লাস্টিক পাইপ, দা সহ দেশীয় অস্ত্র নিয়ে স্কুলে ঢোকে। এ সময় তিনি স্কুল অঙ্গনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে দুবৃত্তরা হামলা চালিয়ে তাকে এলোপাথারি পেটায়। তাকে বাঁচাতে স্কুলের ছাত্র আবির হোসেন এগিয়ে এলে আক্রমনকারীরা তাকেও মারধর করে। আর এতে শিক্ষক ছাত্র দুজনই তারা গুরুতর আহত হন। শহিদুল ইসলাম এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বুধবার ডাব পারা নিয়ে ছাত্রদের মধ্যে সৃষ্ট গোলযোগ নিরসনের জন্য তার স্কুলের শরীর চর্চা শিক্ষক শহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তিনি ছেলেদের ধমক দিয়ে তখন গোলযোগ নিরসন করনে। এই ঘটনার জেরধরে স্থানীয় উল্লিখিত যুবকেরা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বৃহস্পতিবার স্কুলে এসে শহিদুল ইসলামকে অন্যায়ভাবে মারধর করেন। বিষয়টি তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে এব্যাপারে স্কুলের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত যুবকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টার করা হলেও তাদেরকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ বা মামলা দেওয়া হলে পুলিশ উপযুক্ত তদন্তের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর